Unleash the Top Gaming Platforms in Bangladesh for 2025

Step into a secure and thrilling world of gaming with these cutting-edge platforms.

CRICKEX: Master Every Moment

Enhance your gaming expertise with CRICKEX, crafted for peak entertainment.

R777: Redefining Rewards

Experience unmatched excitement with R777, where every game offers more.

CRAZY TIME: Adventure Awaits

Dive into endless possibilities with CRAZY TIME, your go-to platform for action.

MCW: The Future of Fun

Explore limitless gaming opportunities with MCW, built for enthusiasts.

CRICKEX: Play with Confidence

Engage in seamless and secure gameplay with CRICKEX, your trusted companion.

MCW: Endless Action

Immerse yourself in nonstop thrills with MCW, where every moment matters.

BAJI: Fun Without Borders

Discover a world of gaming excitement with BAJI, made for adventurous spirits.

CRAZY TIME: Next-Level Gaming

Explore innovative gameplay options with CRAZY TIME, tailored for thrill-seekers.

নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

Published: 2025-07-30

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। ২৯ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুরে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে রজনী গন্ধার স্টিক, বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বর্তমান স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি অত্যন্ত আন্তরিকতা ও যোগ্যতার সাথে কাজ করে যাচ্ছে। আমরা খুব দ্রুতই বর্তমান স্কুলকে স্কুল এন্ড কলেজের জন্য নির্মিত নতুন ভবনে নিয়ে যাব ইনশাল্লাহ।’
স্কুলের এই ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের সাথে সাথে স্কুলের শিক্ষিকা ও অভিভাবকগণকেও ধন্যবাদ জানিয়ে মাননীয় উপাচার্য বলেন, ‘আপনারা সঠিকভাবে শিক্ষাপ্রদানের মধ্য দিয়ে কোমলমতি শিশুদের আদর, যতœ ও ভালোবাসা দিয়ে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করেছেন। এই বৃত্তি প্রাপ্তি তাদের ভবিষ্যৎ জীবনের স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে এবং আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। এই বৃত্তি প্রাপ্তির ফলে এলাকায় স্কুলের সুনাম ছড়িয়ে পড়বে এবং নতুন শিক্ষার্থীদের এই স্কুলের প্রতি আকৃষ্ট করবে। এই স্কুলের সকল শিক্ষার্থী বিভিন্ন ভালো ভালো জায়গায় গিয়ে সফল হবে বলে আমি আশা করছি।’
কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের মোট ২২ জন শিক্ষার্থী বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বি.কে.ডি.এ.) কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ৫ জন ট্যালেন্ট এবং ৯ জন সাধারণসহ মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। ট্যালেন্ট বৃত্তি প্রাপ্তরা: নার্সারীর মারিয়ম, প্রথম শ্রেণির মো. মাহিব আরাফ চৌধুরী, দ্বিতীয় শ্রেণির সিনথিয়া ইসলাম সিমি, তৃতীয় শ্রেণির মুবাশশিরাতুল জান্নাত এবং পঞ্চম শ্রেণির জারীন হাদীকা। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তরা: নার্সারীর মো. আরিফুল ইসলাম আদীল ও জুবাইর আহমেদ রাফসান; প্রথম শ্রেণির আহনাফ আদীব; দ্বিতীয় শ্রেণির মাইশা জান্নাত তুশমি, মো. আরাফাত ইসলাম ও এস এম লাবীব রহমান; তৃতীয় শ্রেণির আনিকা ফারজানা ও আতিকা ফারহানা এবং চতুর্থ শ্রেণির তাসফিয়া হাসান ত্বোয়া।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। স্বাগত বক্তব্য দেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. লুপা খাতুন। স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, শিক্ষিকা ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।